Dhaka ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও হুমকি, মেহেরপুরে এক যুবক আটক

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের গড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সঞ্জয় দাস সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অভিযুক্ত সঞ্জয় তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর ভাষায় কথা বলা ও হুমকি দেওয়ার চিত্র দেখা যায়। ভিডিওটি সামাজিক প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হুমকিমূলক ভিডিও পোস্ট করায় ওই যুবককে আটক করা হয়েছে। তাকে বর্তমানে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও হুমকি, মেহেরপুরে এক যুবক আটক

সর্বশেষ হালনাগাদ : ০১:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬