Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাবির জিয়া হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশকে ‘পক্ষপাতদুষ্ট’ দাবি হল সংসদের

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশকে পক্ষপাতদুষ্ট ও প্রহসনমূলক অভিহিত করে প্রতিবাদ জানিয়েছে হল সংসদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাঁর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

হল সংসদের ভিপি ও এজিএসসহ অন্যান্য প্রতিনিধিদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, গত ৪ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা এবং হলের কক্ষ ভাঙচুরের ঘটনায় প্রকৃত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগী জিএসের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ প্রশাসনের দায়িত্বহীনতার পরিচয় দেয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফেসবুকে পোস্ট দেওয়া এবং প্রত্যক্ষ হামলায় অংশ নেওয়া—উভয় বিষয়কে একই পাল্লায় মেপে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।

জিয়াউর রহমান হল সংসদের ভিপি বলেন, আরিফুল ইসলাম কোনো ধরনের অপরাধে জড়িত ছিলেন না, বরং তাঁর নিজের কক্ষ ভাঙচুর করা হয়েছে এবং তিনি নিজে হামলার শিকার হয়েছেন। প্রকৃত অপরাধীদের আড়াল করে ভুক্তভোগী শিক্ষার্থীকে শাস্তির আওতাভুক্ত করা অনুচিত বলে মন্তব্য করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাবির জিয়া হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশকে ‘পক্ষপাতদুষ্ট’ দাবি হল সংসদের

সর্বশেষ হালনাগাদ : ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬