Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএর

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা থেকে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি কর্মচারীদের অনুরূপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিতকরণ এবং মাদ্রাসাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।

শুক্রবার রাজধানীর ডেমরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুরের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কেএম শামীম, মোহাম্মদ আলী, ফজলুর রহমান, আব্দুল হাই, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের জীবনযাত্রার মান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে বক্তারা সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সমপরিমাণ চিকিৎসা ও বাড়ি ভাড়া নির্ধারণ, দ্রুততম সময়ে শিক্ষকদের জন্য বদলি প্রথা চালু, মাদ্রাসার প্রশাসনিক পদসমূহে জেনারেল শিক্ষকদের নিয়োগের সুযোগ সৃষ্টি এবং অবিলম্বে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে শতভাগ বেতন-ভাতা প্রদানের দাবি জানান।

একই সঙ্গে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএর

সর্বশেষ হালনাগাদ : ০৬:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬