Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে যুবকের লাশ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

নোয়াখালীর সেনবাগে পরিবারের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিন পর মো. মারুফ (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন মারুফ। এরপর একটি ট্রাভেল ব্যাগে জামাকাপড় নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন বুধবার রাতে বাড়ির পাশের একটি ধানখেতসংলগ্ন পুকুরপাড়ে মারুফের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত জুতা ও ট্রাভেল ব্যাগটি উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল এবং গামছার আরেকটি অংশ পুকুরপাড়ের একটি গাছের ডালের সাথে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে গিয়ে লাশটি নিচে পড়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬