Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকসাসের

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। এ ধরনের সহিংসতা গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের পথকে রুদ্ধ করে। তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই হামলায় সাংবাদিক জাহিদুল ইসলাম, নূর আহসান মুকুল, আরিফ উজ্জামান কোরবান এবং মাসনুন ইসলাম রাতুল গুরুতর আহত হন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকসাসের

সর্বশেষ হালনাগাদ : ১১:২৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬