Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বেরোবিতে প্রশাসনিক অচলাবস্থা: উপ-উপাচার্য পদ শূন্য আড়াই বছর, ট্রেজারারের যোগদান বিলম্বিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রায় আড়াই বছর ধরে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদটি শূন্য রয়েছে। অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার পর নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হলেও প্রজ্ঞাপন জারির দুই মাস পার হতে চললেও তিনি এখনও কর্মস্থলে যোগ দেননি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক ও আর্থিক নীতিনির্ধারণী কাঠামোর গুরুত্বপূর্ণ দুটি পদ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে চার বছরের জন্য বেরোবির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের মার্চে তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই পদটি শূন্য। দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হলেও এই বিশ্ববিদ্যালয়টি এখনও পদটিতে নিয়োগ থেকে বঞ্চিত।

‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’-এর ১২(১) ধারা অনুযায়ী, মহামান্য আচার্য প্রয়োজনবোধে নির্ধারিত শর্তে চার বছরের জন্য কোনো অধ্যাপককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। একাডেমিক কার্যক্রম তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং নীতিনির্ধারণে পদটি অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে পদটি খালি থাকায় উপাচার্যসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

এদিকে, বেরোবির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ২০২৪ সালের ১৭ আগস্ট পদত্যাগ করার পর প্রায় দুই বছর পদটি শূন্য ছিল। গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নিয়োগের দুই মাস পেরিয়ে গেলেও তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, দুই মাস আগে পরিস্থিতি যেমন ছিল, এখনও তেমনি আছে। আমার কাছে নতুন কোনো তথ্য নেই। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে সঠিক তথ্য পাওয়া যাবে। সার্বিক প্রশাসনিক সংকট নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, প্রো-ভিসি নিয়োগের বিষয়ে তার কাছে নতুন কোনো আপডেট নেই।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বেরোবিতে প্রশাসনিক অচলাবস্থা: উপ-উপাচার্য পদ শূন্য আড়াই বছর, ট্রেজারারের যোগদান বিলম্বিত

সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬