Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের আধুনিক অ্যাম্বুলেন্স উপহার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা আরও সহজ ও দ্রুততর করতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন শিবির নেতৃবৃন্দ।

অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, মেডিকেল সেন্টারের সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। আমরা ইতোমধ্যে মেডিকেলে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মেডিকেল পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তিনি আশা প্রকাশ করেন, এটি খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নেবে। তাদের ইশতেহারে এখানে ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার দাবি জানানো হয়েছিল এবং আশা করেন বর্তমান প্রশাসনের হাত ধরেই তা বাস্তবায়িত হবে।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে উপহার দিয়েছি। শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা ছিল এই মেডিকেল সেন্টার। সেই সেবার মানোন্নয়নের লক্ষ্যেই অ্যাম্বুলেন্সটি প্রশাসনকে দেওয়া হলো। তিনি আরও জানান, তারা দলমত-নির্বিশেষে সব শিক্ষার্থীর সুবিধার্থেই এটি হস্তান্তর করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, এসব উন্নয়নমূলক কাজ মূলত প্রশাসনেরই করার কথা এবং তাদেরই এগিয়ে আসা উচিত। প্রতিষ্ঠার এত দিন পরও একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার গড়ে তুলতে না পারাটা প্রশাসনের বড় ব্যর্থতা। তিনি আশা করেন, প্রশাসন শিক্ষার্থীদের এই কষ্টগুলো অনুভব করে দ্রুত ব্যবস্থা নেবে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কাছে হওয়ায় আমাদের প্রায়ই রোগী নিয়ে যাতায়াত করতে হয়। একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে গেলে অন্য মুমূর্ষু রোগীর জন্য অ্যাম্বুলেন্স সংকট দেখা দিতো। এখন নতুন এই অ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় এবং প্রশাসন একজন চালক নিয়োগ দিলেই সেই সংকট দূর হবে। তাদের এই উপহার অবশ্যই শিক্ষার্থীদের সেবায় বড় ভূমিকা রাখবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের আধুনিক অ্যাম্বুলেন্স উপহার

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬