Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষায় শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়, নৈতিকতা ও দায়িত্ববোধ অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

শিক্ষকদের কেবল উচ্চতর ডিগ্রি ও গবেষণালব্ধ দক্ষতার পাশাপাশি নৈতিকতা, সততা এবং সুদৃঢ় মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, সমাজের চোখে শিক্ষকরা আদর্শ ব্যক্তিত্ব। তাই তাদের আচরণ ও দায়িত্বশীলতা নতুন প্রজন্মের মানসিকতা গঠনে সুদূরপ্রসা গী প্রভাব ফেলে।

মঙ্গলবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে ১০ দিনব্যাপী ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি কুমিল্লার একটি ঘটনার কথা উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের জায়গাটি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। শুধু পাঠ্যপুস্তকে বিষয় অন্তর্ভুক্ত না করে ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ এমনভাবে তৈরি করতে হবে, যেন শিক্ষার্থীরা আরও বেশি দায়িত্বশীল হয়ে ওঠে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার ও ইউজিসি যৌথভাবে একটি কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান অধ্যাপক মামুন আহমেদ। এই পরিকল্পনা চূড়ান্ত হলে শিগগিরই তা প্রকাশ করা হবে। এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা, সফট স্কিল এবং নৈতিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী নভেম্বর মাস থেকেই পর্যায়ক্রমে এসব কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষককে এই বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষায় শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়, নৈতিকতা ও দায়িত্ববোধ অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান

সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬