Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভেড়ামারায় গৃহবধূ তমা হত্যা: সাবেক স্বামীসহ গ্রেপ্তার ২

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার ভেড়ামারায় চাঞ্চল্যকর ফারহানা ইয়াসমিন তমা (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত তমার সাবেক স্বামী আবু বকর সিদ্দিক (২৮) এবং তাদের পারিবারিক বিরোধের মধ্যস্থতাকারী রাসেল আলী (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে।

তদন্তকারী পুলিশ জানায়, তিন মাস আগে তমার সঙ্গে আবু বকর সিদ্দিকের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে রাসেল আলী বিষয়টি মীমাংসার নামে তমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ঘটনার রাতে রাসেল তমাকে ফকিরারবাদ বাজারে দেখা করার জন্য কল করেন। সেখানে যাওয়ার পথে আউড়ের বিলের মোড়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তমা গুরুতর মাথায় আঘাত পান। পরিস্থিতি বেগতিক দেখে রাসেল তাকে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি একটি মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা বলে মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে ভর্তির সময় তমার পরিবার ধর্ষণের বিষয়ে কোনো অভিযোগ করেনি। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভেড়ামারায় গৃহবধূ তমা হত্যা: সাবেক স্বামীসহ গ্রেপ্তার ২

সর্বশেষ হালনাগাদ : ০৩:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬