Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাউবিকে যুগোপযোগী করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শুধু সনদ প্রদানের জন্য নয়, বরং সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ধারাবাহিকতায় বাউবিকে আরও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

বুধবার বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অনেক সময় নানা কারণে অনেকের শিক্ষাজীবন অসমাপ্ত থেকে যায়। তাদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করা এবং নতুন সুযোগ সৃষ্টি করাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে শিক্ষাজীবনে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ পাচ্ছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও আধুনিক ও উন্নত করা যায়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

মন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক (টিভেট) শিক্ষায় গুরুত্বারোপ করেছে। সে লক্ষ্যে সম্প্রতি ‘বেইজিং এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ‘ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভেকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (আইটিভেট)’-এর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৯ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মন্ত্রী তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাউবিকে যুগোপযোগী করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬