রাজধানী ঢাকা থেকে চারটি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া এবং ব্যাটারিচালিত অটোরিকশাকে সুনির্দিষ্ট লাইসেন্সের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্রকার ও অভিনেতা সোহেল রানা। এসব সমস্যা সমাধানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সোহেল রানা রাজধানীর পরিবহন খাতের এই দুই বড় সমস্যার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও টার্মিনাল অপসারণ ও অটোরিকশা সংক্রান্ত সিদ্ধান্তগুলো কার্যকর হচ্ছে না। একইসঙ্গে সরকারের দেওয়া এসব নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যালোচনার জন্য একটি শক্তিশালী তদারকি কমিটি গঠনেরও প্রস্তাব দেন তিনি।

























