Dhaka ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

জীবনের ৫৩ বছরে পা দিলেন অভিনেত্রী মৌসুমী

  • সর্বশেষ হালনাগাদ : ০২:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ‘প্রিয়দর্শিনী’ অভিনেত্রী মৌসুমীর আজ ৫৩তম জন্মদিন। দীর্ঘ প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবারের জন্মদিনটিও পারিবারিক পরিবেশে মা, মেয়ে ও বোনদের সঙ্গে সেখানেই উদ্‌যাপন করছেন তিনি।

এদিকে দেশে প্রিয় অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছেন তার ভক্তরা। ‘মৌসুমী ফ্যান ক্লাব’-এর আয়োজনে রাজধানীর ফার্মগেটে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তার স্বামী ও চিত্রনায়ক ওমর সানী। পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে।

১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করা মৌসুমী ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। প্রথম ছবিতেই সালমান শাহর বিপরীতে অভিনয় করে সাড়া ফেলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

জীবনের ৫৩ বছরে পা দিলেন অভিনেত্রী মৌসুমী

সর্বশেষ হালনাগাদ : ০২:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬