সমুদ্রসৈকতে মার্জিত ও স্নিগ্ধ লুকে ভক্তদের নজর কেড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নীল ও সাদার সমন্বয়ে তৈরি প্রিন্টের টপস, রোদচশমা, চুলে ফুল ও স্টাইলিশ হ্যান্ডব্যাগ নিয়ে বেশ নান্দনিক ভঙ্গিতে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।
পূজার ছুটির পর সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে তোলা বেশ কিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিতে তাঁকে ঘোড়ার পাশে দাঁড়িয়ে এবং ঘোড়ার পিঠে চড়ে পোজ দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা তাঁর এই বিচ লুকের প্রশংসায় মন্তব্যের বন্যা ভাসিয়ে দিচ্ছেন।

























