Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উজিরপুরে যুবদল কর্মী হত্যার পর আসামিদের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওসার হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার আসামিদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এলাকাটিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে শুক্রবার রাতে সাতলা ইউনিয়নের গোপালগঞ্জ-বরিশাল সীমান্ত এলাকায় কাওসার হাওলাদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যাকাণ্ডের পর নিহতের ভাই বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত একটি মাইক্রোবাস ও অস্ত্র উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের জানাজা শেষে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা হত্যা মামলার প্রধান আসামি ও তাঁর স্বজনদের তিনটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পথ সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আগুনে ঘরবাড়ি পোড়ানোর ঘটনার পেছনে যুক্ত ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উজিরপুরে যুবদল কর্মী হত্যার পর আসামিদের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

সর্বশেষ হালনাগাদ : ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬