Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাপানের পার্সিমন চাষে ঝিনাইদহের কালীগঞ্জে সাফল্য

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে জাপানি ফল পার্সিমন চাষ করে বড় ধরনের সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা আশরাফ হোসেন স্বপন। তার বাগানের গাছে গাছে এখন শোভা পাচ্ছে কমলা ও হলুদাভ রঙের মিষ্টি পার্সিমন। আকর্ষণীয় রং ও সুস্বাদু বৈশিষ্ট্যের কারণে স্থানীয়দের মাঝে ফলটি চাষে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে প্রায় এক বিঘা জমিতে দুই বছর আগে পার্সিমনের চারা রোপণ করেন স্বপন। বর্তমানে তার বাগানে ফুয়ু, সুইট তাইকাওয়াসী, জিরো, চিকেন হার্ট, বিগ মোপান ও হাচিয়া জাতের গাছ রয়েছে। এর মধ্যে পাঁচটি জাতের গাছেই এবার ফল এসেছে। বাগানের অধিকাংশ ফলই কষমুক্ত হওয়ায় স্থানীয় অনেকেই এটি চাষে উৎসাহ দেখাচ্ছেন।

উদ্যোক্তা আশরাফ হোসেন জানান, দেশের বিভিন্ন সুপারশপে প্রতি কেজি পার্সিমন প্রায় ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। এক বিঘা জমিতে প্রায় ১২০টি চারা রোপণ করা যায় এবং অন্যান্য সাধারণ ফলের বাগানের মতোই জৈব সার ব্যবহার করে এর পরিচর্যা করতে হয়।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান জানান, জেলার কিছু উদ্যোক্তা নিজস্ব উদ্যোগে বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে পার্সিমন চাষ করছেন। সরকারিভাবে এখনো পার্সিমনের জাত উন্নয়ন বা সম্প্রসারণের কাজ শুরু না হলেও কৃষি বিভাগ থেকে তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাপানের পার্সিমন চাষে ঝিনাইদহের কালীগঞ্জে সাফল্য

সর্বশেষ হালনাগাদ : ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬