Dhaka ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

সার সংগ্রহ ও বিতরণে অনিয়ম বরদাশত নয়: কৃষিমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সার সংগ্রহ, মজুদ ও বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় অবহেলা ও দায়িত্বহীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি নতুন সার গুদাম উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সময়মতো কৃষকের হাতে প্রয়োজনীয় সার পৌঁছে দিতে না পারলে একদিকে যেমন উৎপাদন ব্যাহত হবে, তেমনি উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে। তাই সার সরবরাহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন।

সার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রায় ২০০টি গুদামের দৈনিক সার প্রবেশ ও বিতরণের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

অতিরিক্ত বা অপরিকল্পিত সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা ও অম্লতার ভারসাম্য নষ্ট হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকার দেশব্যাপী ‘মা মাটি উন্নয়ন কর্মসূচি’ হাতে নিয়েছে। মাটির গুণাগুণ পরীক্ষা করে সুষম মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন সারের অপচয় কমবে, অন্যদিকে কম সার প্রয়োগ করেও অধিক ফলন পাওয়া সম্ভব হবে।

বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সচিব মো. সেলিম খান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। এর আগে মন্ত্রী ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে ওই সার গুদামের উদ্বোধন করেন।

জনপ্রিয়

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা, ডেসকোর জরুরি নির্দেশনা

সার সংগ্রহ ও বিতরণে অনিয়ম বরদাশত নয়: কৃষিমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬