Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে নূরুস সাবিহা ও আলেমা মাফরুহা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। এই কমিটিতে সভানেত্রী হিসেবে মনোনীত হয়েছেন নূরুস সাবিহা এবং সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন আলেমা মাফরুহা।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ মারকাজ ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। তার বক্তব্যে তিনি বলেন, ‘সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। মানব শিশুর মানসিক বিকাশ ও সঠিক দৃষ্টিভঙ্গি গঠনের মূল ভিত্তি নারী। তাই আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামের সুমহান শিক্ষার আলোকে নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করতে হবে এবং সমাজে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘বর্তমানে তথাকথিত পশ্চিমা ভাবধারার আলোকে নারীর অধিকার ও মর্যাদা নির্ধারণের অপচেষ্টা চলছে, যা নারীকে চরম নিরাপত্তাহীনতা ও সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে নারীর প্রকৃত মর্যাদা ফিরিয়ে আনতে নবগঠিত মহিলা ইউনিটকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’

ঘোষিত ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভানেত্রী হিসেবে রয়েছেন জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার। সহ-সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন হাফেজা বুশরা। এছাড়া সাংগঠনিক সম্পাদিকা হয়েছেন রেক্সোনা জাহান জুবাইদা এবং সহ-সাংগঠনিক সম্পাদিকা সাওদা মাসরুবা।

ছাত্রী সংগঠন পরিচালিকার দায়িত্বে রয়েছেন মারিয়া কামাল (কেন্দ্রীয়), আফরোজা জান্নাত (বিশ্ববিদ্যালয়), আলেমা রাফিয়া আহমাদ (কওমি মাদরাসা), সায়মা জান্নাত (আলিয়া মাদরাসা), হাফিজা খাতুন (কলেজ) ও ফারজানা নাদিরা (স্কুল)। অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদসমূহে রয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা মরিয়ম আক্তার রূপা, প্রশিক্ষণ সম্পাদিকা হালিমাতুস সাদীয়া (সহ-প্রশিক্ষণ: পাপিয়া খাতুন), দপ্তর সম্পাদিকা নেবিন্নাহার (সহ-দপ্তর: মাহমুদা আক্তার), অর্থ সম্পাদিকা খাদিজাতুল কুবরা (সহ-অর্থ: হালিমা সাদীয়া রুবা) এবং প্রচার ও দাওয়াহ সম্পাদিকা মোসাম্মাৎ তাহেরা বেগম (সহ-প্রচার: ইসরাত জাহ)।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে নূরুস সাবিহা ও আলেমা মাফরুহা

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬