Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গঙ্গাচড়ায় বন্ধ মণ্ডপ দেখিয়ে সরকারি জিআর চাল আত্মসাতের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে পূজা অনুষ্ঠিত না হওয়া তিনটি মণ্ডপের নামে সরকারি জিআর চাল বরাদ্দ ও উত্তোলনের গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির এক নেতার যোগসাজশের তথ্য পাওয়া গেছে।

উপজেলা প্রশাসনের বরাদ্দ তালিকায় বেতগাড়ী ইউনিয়নের ২১টি মন্দিরের জন্য প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ১২ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। তবে তালিকায় অন্তর্ভুক্ত পুটিমারী পশ্চিমপাড়া দুর্গা মন্দির এবং পশ্চিম খাপড়িখাল সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরে কোনো পূজা অনুষ্ঠিত হয়নি। অথচ এসব মন্দিরের নামে বরাদ্দকৃত চাল উত্তোলন করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট মন্দির কমিটির প্রতিনিধিরা।

ভুক্তভোগী মন্দির কমিটির সভাপতিরা জানান, তাঁদের অজান্তেই ভুয়া নথিপত্র ব্যবহার করে এ চাল তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বরাদ্দ ও উত্তোলনের সঙ্গে জড়িতদের তলব করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গঙ্গাচড়ায় বন্ধ মণ্ডপ দেখিয়ে সরকারি জিআর চাল আত্মসাতের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬