Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় জলবায়ু-সহনশীল জলজ চাষ নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের তিন দিনের কর্মশালা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব থেকে দক্ষিণ এশিয়ার জলজ সম্পদ ও গ্রামীণ জনজীবিকা রক্ষায় সহনশীল প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এ সংক্রান্ত তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালার সূচনা হয়েছে।

‘দক্ষিণ এশিয়ায় জনগোষ্ঠীভিত্তিক জলবায়ু-সহনশীল জলজ চাষ উন্নয়ন’ শীর্ষক এই আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) এবং শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিশুক)। এতে বাংলাদেশ ছাড়াও ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, বন্যা, খরা এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির মতো বৈরী পরিস্থিতি মোকাবিলায় টেকসই জলজ চাষ পদ্ধতির সম্প্রসারণ এখন অত্যন্ত জরুরি। এ জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের পাশাপাশি প্রান্তিক মৎস্যচাষিদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

কর্মশালায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মো. শরীফুল ইসলাম, শিশুকের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোরশেদ, বিএফআরআই-এর মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম এবং সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার বক্তব্য দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় জলবায়ু-সহনশীল জলজ চাষ নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের তিন দিনের কর্মশালা

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬