Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বরিশালের মুলাদীতে বিএনপি নেতা শুক্কুর আলী হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বরিশালের মুলাদীতে স্থানীয় বিএনপি নেতা মো. শুক্কুর আলী হত্যা মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে বরিশাল র‍্যাব-৮, র‍্যাব-১০ ও সিপিসি-১ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। নিহত শুকুর আলী (৪২) বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ধলেশ্বর এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ডুমুরীতলা ফরাজী বাড়ি লঞ্চঘাট এলাকায় একটি দোকানে চা খাওয়ার সময় তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে গত বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

শুক্রবার দুপুরে বরিশাল র‍্যাব-৮ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। মামলার বিবরণী সূত্রে জানা যায়, সরকার ঘোষিত চলমান মৎস্য অভিযান চলাকালে জাটকা ইলিশ নিধন থেকে বিরত থাকা এবং জুয়া খেলা নিষেধ করার কারণে অভিযুক্তরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। এরই জেরে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় শুকুর আলী বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রহমত উল্লাহ ফরাজীকে প্রধান আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বরিশালের মুলাদীতে বিএনপি নেতা শুক্কুর আলী হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬