Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান, গুলিসহ ভাই আটক

  • সর্বশেষ হালনাগাদ : ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ১৫৪ পিস গুলিসহ তার বড় ভাই গোলাম রসুলকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তর পাড়ায় টিপুর বাসায় এ অভিযান চালানো হয়।

কেএমপির উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৪১ পিস টু-টু বোরের গুলি ও ১৩ পিস শর্টগানের গুলিসহ গোলাম রসুলকে আটক করা হয়। উদ্ধারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সীগালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কেসিসির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৪৬)। তিনি নগরীর দৌলতপুর এলাকার মো. গোলাম আকবরের ছেলে।

তিনি সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো তাকেও পদ থেকে অপসারণ করে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান, গুলিসহ ভাই আটক

সর্বশেষ হালনাগাদ : ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬