Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ মিথ্যা: মেঘনা উপজেলা বিএনপি

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছে উপজেলা বিএনপি।

গতকাল সোমবার উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রমিজ উদ্দিন লন্ডনী এই দাবি করেন। তিনি জানান, গত ৮ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলী হোসেনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

রমিজ উদ্দিন লন্ডনী আরও দাবি করেন, এ সময় আলী হোসেনের সঙ্গে তার সামান্য কথোপকথন হলেও কোনো ধরনের শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি।

জানা গেছে, ঐ দিনের ঘটনার পর আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দেন। এতে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন দাবি করেন, একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সাবেক সদস্যসচিব এমএম মিজানুর রহমান, অধ্যাপক শহিদুল ইসলাম ও আনিছুর রহমান, আতাউর রহমান ভূঁইয়া, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান, আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু এবং সোলাইমান হোসেন প্রমুখ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ মিথ্যা: মেঘনা উপজেলা বিএনপি

সর্বশেষ হালনাগাদ : ০২:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬