Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গুরুতর অসুস্থ সংগীতশিল্পী ইবরার টিপুর জন্য দোয়া চাইলেন কবির বকুল

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

মরণব্যাধি কিডনি ক্যান্সারের সঙ্গে প্রায় দুই বছর ধরে লড়াই করছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক ইবরার টিপু। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সংকটাপন্ন এই সময়ে প্রিয় সহকর্মীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গীতিকার কবির বকুল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কবির বকুল জানান, সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে তিনি ইবরার টিপুর খোঁজখবর নিয়েছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা টিপুর শারীরিক অবস্থার কথা তুলে ধরে গভীর আবেগ প্রকাশ করেন এই গীতিকার।

জানা গেছে, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ার আশঙ্কায় পরিবারের সিদ্ধান্তে ইবরার টিপুকে বাসায় নেওয়া হয়েছে। তাঁর স্ত্রী বিন্দু কণা জানান, পরিস্থিতির কারণে অনেকটা বাধ্য হয়েই তারা তাকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেন।

দীর্ঘ কর্মজীবনের স্মৃতি চারণ করে কবির বকুল বলেন, টিপুর সুর ও সংগীত পরিচালনায় ‘তুমি আমার ঘুম’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান সৃষ্টি হয়েছে। এই কঠিন সময়ে সহকর্মীর পাশে দাঁড়াতে সবার কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গুরুতর অসুস্থ সংগীতশিল্পী ইবরার টিপুর জন্য দোয়া চাইলেন কবির বকুল

সর্বশেষ হালনাগাদ : ১২:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬