Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিভাজনমূলক বক্তব্য পলাতক শক্তিকে উৎসাহিত করবে: মাওলানা আবদুল হালিম

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

মুসলিম উম্মাহর ঐক্য ও আলেম-ওলামাদের সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, বর্তমানে যখন দেশের মানুষ উম্মাহর ঐক্য ও সম্প্রীতি কামনা করছে, তখন বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করার সুযোগ তৈরি করতে পারে।

কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত একাধিক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে যেকোনো মতপার্থক্য নিরসন করা সম্ভব। তিনি আরও বলেন, অতীতে নানা অপপ্রচারের পরও জামায়াতের ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অগ্রযাত্রা থেমে থাকেনি।

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান ও চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলামসহ অন্যান্য শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিভাজনমূলক বক্তব্য পলাতক শক্তিকে উৎসাহিত করবে: মাওলানা আবদুল হালিম

সর্বশেষ হালনাগাদ : ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬