Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকায় গজল সন্ধ্যার মধ্য দিয়ে কিংবদন্তি জগজিৎ সিংকে স্মরণ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

উপমহাদেশের খ্যাতনামা গজলশিল্পী জগজিৎ সিংয়ের স্মরণে রাজধানীতে আয়োজিত হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘গজল ইভনিং: অ্যা ট্রিবিউট টু জগজিৎ সিং’। শনিবার রাতে ধানমন্ডির অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গজলপ্রেমী দর্শকদের উপচে পড়া উপস্থিতিতে মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ।

সুর, আবেগ ও কাব্যিক আবেদনের মধ্য দিয়ে সাজানো পুরো আয়োজনে জগজিৎ সিংয়ের অনন্য গায়কী ও তাঁর অমর গানগুলোর আবেদন তুলে ধরা হয়। পাশাপাশি উপমহাদেশের গজলের ঐতিহ্যকেও উদযাপিত করা হয় এই অনুষ্ঠানে।

মনোমুগ্ধকর এই সন্ধ্যায় গজল পরিবেশন করেন দেশের সুপরিচিত শিল্পী মঞ্জুরুল ইসলাম খান। তাঁর সঙ্গে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন আফসানা রুনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্দ্রাণী নিশি। শিল্পীদের প্রাণবন্ত সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা।

সংগীতশিল্পী মঞ্জুরুল ইসলাম খান গজল চর্চা ও প্রসারে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর করা এই শিল্পী নিয়মিত অ্যালিয়ঁস ফ্রঁসেজে ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্কশপ পরিচালনা করে আসছেন, যেখানে উপমহাদেশের ধ্রুপদি সংগীত ধারার প্রশিক্ষণ দেওয়া হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় গজল সন্ধ্যার মধ্য দিয়ে কিংবদন্তি জগজিৎ সিংকে স্মরণ

সর্বশেষ হালনাগাদ : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬