Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে চরম ব্যর্থতা: সুপরিকল্পনা ও জবাবদিহির অভাবে পিছিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বিশাল প্রত্যাশা আর প্রতিশ্রুতি নিয়ে জাপানে আয়োজিত এশিয়ান গেমসে অংশ নিলেও মাত্র একটি ব্রোঞ্জ পদক নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো যখন পদকের লড়াইয়ে একের পর এক সাফল্য অর্জন করছে, তখন বাংলাদেশের প্রাপ্তি শুধু হতাশা। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপ্রতুল প্রস্তুতি এবং দায়িত্বহীনতার কারণে বারবার আন্তর্জাতিক মঞ্চে এমন লজ্জাজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তা ও সংগঠকদের আগ্রহ দেখা গেলেও ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের প্রস্তুতির ক্ষেত্রে চূড়ান্ত উদাসীনতা লক্ষ করা যায়। পর্যাপ্ত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এশিয়ান গেমসের মতো বড় আসরে সাফল্য পাওয়া অসম্ভব। এছাড়া ফুটবল ও হকির মতো খেলায় বড় ব্যবধানের পরাজয়, কোচদের সরিয়ে কর্মকর্তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা খেলোয়াড়দের জার্সির মাপ নিয়ে অপেশাদারিত্বের ঘটনা দেশীয় ক্রীড়া প্রশাসনের দৈন্যদশাকেই স্পষ্ট করে তোলে।

বিশেষজ্ঞদের মতে, এই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে হলে ঢালাওভাবে অংশ না নিয়ে সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে সরকারি খরচে কর্মকর্তাদের সফরসঙ্গী হওয়ার সংস্কৃতি বন্ধ করে ক্রীড়াবিদ ও কোচদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। শুধু তা-ই নয়, তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং প্রতিটি ব্যর্থতার সুষ্ঠু জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে চরম ব্যর্থতা: সুপরিকল্পনা ও জবাবদিহির অভাবে পিছিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন

সর্বশেষ হালনাগাদ : ১১:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬