Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চলে সার ডিলার নিয়োগ ঘিরে বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বিভক্তি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

নতুন করে সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর উত্তরাঞ্চলের আট জেলায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিভক্তি দেখা দিয়েছে। যোগ্যতা ও সরকারি বিধি অনুসরণ না করে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলেছেন সংক্ষুব্ধরা। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হয়েছে, যার জেরে জামায়াতে ইসলামীর নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নতুন তালিকায় প্রকৃত সার ব্যবসায়ীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলে সার বিতরণে আবারও কৃত্রিম সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। পীরগাছা ও বদরগঞ্জের স্থানীয় নেতারা জানান, বিগত দিনে জুলুম-নির্যাতন সহ্য করা ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিত ব্যক্তিদের সুযোগ দেওয়া হয়েছে, যা দলের ভবিষ্যৎ পথচলায় নেতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে জামায়াতের পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বিষয়টিকে চরম দলীয়করণ বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে বাছাই কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম করা হয়নি এবং তালিকার বিষয়ে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চলে সার ডিলার নিয়োগ ঘিরে বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বিভক্তি

সর্বশেষ হালনাগাদ : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬