Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডিএসসিসির উন্নয়নে প্রকল্প অনুমোদন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত এমপি কামাল হোসেন

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্প অনুমোদনের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

অনুমোদিত প্রকল্পের আওতায় ঢাকা-৫ আসনের অন্তর্ভুক্ত যাত্রাবাড়ী ও ডেমরা থানার ৯টি ওয়ার্ডের সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন থাকবে ৫৪৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা এবং ডিএসসিসি নিজস্ব তহবিল থেকে ২৩৫ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা প্রদান করবে।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামাল হোসেন বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও দুঃখ-দুর্দশা লাঘব হবে। তিনি দ্রুত কাজ শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডিএসসিসির উন্নয়নে প্রকল্প অনুমোদন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত এমপি কামাল হোসেন

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬