Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পীরগাছায় বিএনপি সভাপতির সই করা সারের ডিলারের তালিকা ফাঁসের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

রংপুরের পীরগাছায় সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা প্রশাসনের কাছে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার দেওয়া একটি গোপন সুপারিশ তালিকা ফাঁসের ঘটনা ঘটেছে। গত আগস্টে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া ওই তালিকায় বিএনপি নেতাদের স্বজনদের পাশাপাশি আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত নেতাদের নাম রয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, উপজেলা বিএনপির প্যাডে সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার স্বাক্ষর ও সিলমোহরসহ ১৯ জনের নাম সুপারিশ করা হয়েছে। তালিকায় উপজেলা বিএনপি সভাপতির স্ত্রী, সাধারণ সম্পাদকের স্ত্রী এবং অন্যান্য নেতাদের নিকটাত্মীয়দের নাম রয়েছে। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের স্বজন ও কর্মীদের নামও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা সারের ডিলারের কোনো তালিকা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

can অন্যদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন জানিয়েছেন, উপজেলা বিএনপির পক্ষ থেকে সরকারিভাবে কোনো তালিকা তারা পাননি। ডিলার নিয়োগের বিষয়টি কমিটির মাধ্যমে যথাযথভাবে যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয় এবং এখানে কোনো দলীয় তালিকা নেওয়ার সুযোগ নেই।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পীরগাছায় বিএনপি সভাপতির সই করা সারের ডিলারের তালিকা ফাঁসের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬