Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেসির বিদায়ে পূর্ণিমার কষ্ট, ‘শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে’

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ ঘিরে আবেগে ভাসছে তার কোটি ভক্ত। প্রিয় তারকার বিদায়ের মুহূর্তে সেই আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকাদেরও। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখে নিজের কষ্টের কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

নীল-সাদা জার্সিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল বেনিনের বিপক্ষে। ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তারকা। জয়ের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেন তিনি। মেসির বিদায়ী ম্যাচ ঘিরে পূর্ণিমার এই অনুভূতিতে ফুটে উঠেছে দীর্ঘদিনের ভালোবাসা ও প্রিয় তারকাকে হারানোর বেদনা। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার মাঠে দেখার মুহূর্তটি তাই তার কাছেও হয়ে উঠেছে আবেগঘন।

দীর্ঘ ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপ জয় তাকে নিয়ে ভক্তদের আবেগকে আরও গভীর করেছে। সেই মেসিই এবার জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে নস্টালজিয়া।

পূর্ণিমার মতো বাংলাদেশের অসংখ্য মেসিভক্তের কাছেও তাই এই বিদায় শুধু একজন ফুটবলারের শেষ ম্যাচ নয়; বরং প্রিয় এক ফুটবল-যুগের আবেগঘন সমাপ্তি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেসির বিদায়ে পূর্ণিমার কষ্ট, ‘শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে’

সর্বশেষ হালনাগাদ : ০৩:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬