Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার রাজিহার এলাকার বেল্লাল খানের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের সামসুল হক মারামতের ছেলে রহমান মারামত (৩৫), মধ্য শিহিপাশা গ্রামের রশিদ আকনের ছেলে মিঠুন আকন (২৫) এবং মাদারীপুরের ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিঙ্কন জয়ধর (২৫)। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাতে রাজিহার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই তিনজনকে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকায় মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬