Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে এই গৌরব অর্জন করে ছবিটি। চলচ্চিত্রটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাফল্যের অনুভূতি প্রকাশ করে পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘সুদূর তাসকানি থেকে অত্যন্ত আনন্দের খবর এসেছে। লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি। এই অর্জন আমাদের সিনেমার প্রাসঙ্গিকতার আরেকটি বড় প্রমাণ।’ এ সময় তিনি ছবির পুরো টিম ও বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা-পরিচালক মিকেলে রিওনদিনোর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড ছবিটির ভূয়সী প্রশংসা করেছে। তাদের মতে, আপাতদৃষ্টিতে সাধারণ একটি গল্পের মধ্য দিয়ে বর্তমান বিশ্বের গণতন্ত্রের নানামুখী সংকট ও আদর্শবান শিক্ষকের সততার লড়াই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।

ছবিটির অন্যতম প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আশা করি, এটি বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলবে।’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬