Dhaka ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তার ও নাসীরুদ্দীনের ওপর হামলায় নেজামে ইসলামের উদ্বেগ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার এবং কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার। তারা এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা political মত ও কর্মকাণ্ড দমন বন্ধ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।

সোমবার এক যৌথ বিবৃতিতে দলটির শীর্ষ নেতারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য একটি স্বাভাবিক বিষয়। মামলা, গ্রেপ্তার, হামলা কিংবা প্রশাসনিক চাপ প্রয়োগ করে কোনো ভিন্নমত দমন করা সমীচীন নয়। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে না করে যুক্তি, কর্মসূচি ও জনসমর্থনের মাধ্যমে মোকাবিলার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গে তারা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কোনো নাগরিক যেন হয়রানি বা বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। তারা জোর দিয়ে বলেন, অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে সবার ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেজামে ইসলাম পার্টির নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। দল-মত ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা প্রয়োজন।

বিচারব্যবস্থা সম্পর্কে তারা বলেন, ন্যায়বিচারের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, প্রতিহিংসা বা পক্ষপাতের কোনো সুযোগ থাকা উচিত নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং প্রতিটি নাগরিকের আইনি অধিকার নিশ্চিত করার মাধ্যমেই বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধরে রাখা সম্ভব।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তার ও নাসীরুদ্দীনের ওপর হামলায় নেজামে ইসলামের উদ্বেগ

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬