বাংলাদেশে এখনো একটি রাজনৈতিক দল ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
সোমবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী মেডিকেল উম্মে আক্কিল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সমাজে ইসলামী আদর্শ, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। তিনিও একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পাগড়ি তুলে দেওয়া হয়।


























