Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘গণবোমা’ হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকির পর ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি ই-মেইল বার্তায় মঙ্গলবার বোমা হামলার হুমকি দেওয়ার পর সোমবার সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মঙ্গলবার পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে। থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থাও বিষয়টি খতিয়ে দেখছে。

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে পাঠানো ই-মেইলে এই হুমকি দেওয়া হয়। মেইলে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে। হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাত ই-মেইলটি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন। বর্তমানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, এটি কোনো বাস্তব হুমকি নয় এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ডিবির সাইবার টিম তদন্ত করছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘গণবোমা’ হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সর্বশেষ হালনাগাদ : ১০:২৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬