Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা ঝাড়ু মিছিলও বের করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকায় এক শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের হাবুল শিকদার নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যান এবং বিষয়টি আপস-মীমাংসার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দিতে থাকেন।

এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বাসিন্দারা ভুক্তভোগী পরিবারকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ

সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬