ফুটবল প্রেমীদের জন্য আজ ও আগামীকাল ভোরে টেলিভিশনের পর্দায় থাকছে আন্তর্জাতিক ম্যাচের নানা আয়োজন। এর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ লিওনেল মেসির বিদায়ী ম্যাচ, যা সরাসরি সম্প্রচার করা হবে।
বুধবার ভোর ৫টায় লিওনেল মেসির বিদায়ী ম্যাচটি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস ১ এবং জি৫ প্ল্যাটফর্মে। একই সঙ্গে আজ রাতে উয়েফা অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
রাত ১২টা ৪৫ মিনিটে সনি টেন, সনি লাইভ এবং ট্যাপম্যাডে সরাসরি দেখানো হবে ইংল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র, কাজাখস্তান বনাম ফ্যারো আইল্যান্ডস, সুইজারল্যান্ড বনাম নর্থ মেসিডোনিয়া, লুক্সেমবার্গ বনাম বুলগেরিয়া এবং স্কটল্যান্ড বনাম স্লোভেনিয়ার মধ্যকার ম্যাচগুলো। এছাড়া সন্ধ্যা ৭টা ৩০ মিনিটেও রয়েছে আন্তর্জাতিক ফুটবল আয়োজন।

























