Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় রাতের আঁধারে ৪ কৃষকের সাড়ে ৭শ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে চারজন কৃষকের সাড়ে সাত শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। উপজেলার ডামোশ গ্রামের খাল পাড় এলাকায় গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে কৃষকেরা জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা গেছে, আর মাত্র কয়েক দিনের মধ্যেই কলাগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠত। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে গাছগুলো কেটে ফেলায় কৃষকদের আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী দিনমজুর আতিয়ার রহমান জানান, বাড়ির পাশের খালের পাড়ে তিনি ২০০টি কলাগাছ লাগিয়েছিলেন। আর কিছুদিন পরেই সেগুলো বিক্রি করতে পারতেন। কিন্তু সকালে গিয়ে দেখেন সব গাছ কেটে ফেলা হয়েছে, এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই গ্রামের আরেক কৃষক তুফান আলী জানান, কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও তার ২৫০টি কলাগাছ কেটে ধ্বংস করা হয়েছে, যার মূল্য প্রায় ২ লাখ টাকার বেশি। এছাড়া একই রাতে কৃষক মিজানুর রহমান ও আব্দুস সালামের আরও প্রায় ৩০০টি কলাগাছ কেটে সাবাড় করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনো ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় রাতের আঁধারে ৪ কৃষকের সাড়ে ৭শ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

সর্বশেষ হালনাগাদ : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬