Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সম্পর্কের ৫ বছর পূর্তিতে হৃতিক-সাবার ছবি, সুজান খানের মন্তব্য

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও তাঁর প্রেমিকা সাবা আজাদ তাঁদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ করেছেন। এই বিশেষ দিনটি উদ্‌যাপন করতে হৃতিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাবার সঙ্গে কিছু রোমান্টিক ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাঁদের বিভিন্ন ভ্রমণের সুন্দর মুহূর্ত ফুটে উঠেছে। ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘ইটস আওয়ার বার্থডে। হ্যাপি ফিফথ মাই লাভ।’

এই পোস্টে সবচেয়ে বেশি নজর কেড়েছে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের মন্তব্য। তিনি মন্তব্য বিভাগে লিখেছেন, ‘সো সুইট, হ্যাপি অ্যানিভার্সারি!’ ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া হৃতিক ও সুজান ২০১৪ সালে আলাদা হয়ে গেলেও তাঁদের মধ্যকার বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা এখনো বজায় রয়েছে। তাঁদের দুই সন্তান হ্রেহান ও হৃধানকে তাঁরা যৌথভাবে বড় করছেন এবং একে অপরের নতুন জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

২০২২ সালে সাবা আজাদের সঙ্গে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানানোর পর থেকে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, রেড কার্পেট ও ভ্রমণে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা গেছে। বর্তমানে কাজের ক্ষেত্রেও দুজনে ব্যস্ত সময় পার করছেন। হৃতিককে সম্প্রতি ‘ওয়ার ২’ সিনেমায় জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির সঙ্গে দেখা গেছে। এছাড়া আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামনে ‘কৃষ ৪’ সিনেমার মাধ্যমে তাঁর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার কথা রয়েছে এবং রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমাতেও তাঁর অভিনয়ের গুঞ্জন রয়েছে। অন্যদিকে, সাবা আজাদকে সম্প্রতি ‘সংগস অব প্যারাডাইস’ এবং ‘বান্দর’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সম্পর্কের ৫ বছর পূর্তিতে হৃতিক-সাবার ছবি, সুজান খানের মন্তব্য

সর্বশেষ হালনাগাদ : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬