Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের ভৈরবে জমি বিরোধে তাণ্ডব: দোকানপাট ভাঙচুর, নগদ অর্থ লুট

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দোকানপাটসহ বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলা ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। তবে যেকোনো ঘটনায় হামলা, ভাঙচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। অপরাধীদের শনাক্ত করে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। শনিবার দুপুরে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে ওই স্থানের দোকানপাট ভাঙচুর করে। জমির মূল মালিকের নিজস্ব দোকান না থাকলেও সেখানে অবস্থানরত ভাড়াটিয়াদের দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও হাবীব এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, জমির প্রকৃত মালিক রুবেল মিয়ার কাছ থেকে আমি দোকানঘরটি ভাড়া নিই। শনিবার দুপুরে হঠাৎ একদল দুর্বৃত্ত আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভয়াবহ ভাঙচুর ও লুটপাট চালায়। তারা ক্যাশে থাকা নগদ ১৮ লাখ টাকা এবং ব্যবসার বেশ কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছে।

তিনি আরও দাবি করেন, মুর্শিদ মিয়া নামের এক ব্যক্তি জমিটি নিজের বলে দাবি করে আসছেন। তিনি, কনক মিয়া এবং আরও বেশ কিছু লোক সংঘবদ্ধ হয়ে এই হামলা ও লুটপাটের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।

এ বিষয়ে জমির মূল মালিক রুবেল মিয়া অভিযোগ করেন, জমি নিয়ে মুর্শিদ মিয়ার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমি মূলত নানাবাড়ির সুবাদে এই সম্পত্তির মালিক হয়েছি এবং সমস্ত বৈধ কাগজপত্র আমাদের নামেই রয়েছে। শনিবার দুপুরে মুর্শিদ মিয়া ও কনক মিয়া দলবল নিয়ে এসে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালায়। একপর্যায়ে তারা তাণ্ডব চালিয়ে দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে চলে যায়।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মুর্শিদ মিয়া পাল্টা দাবি করে বলেন, ‘আমি জমিটির ক্রয়সূত্রে প্রকৃত মালিক। দুই বছর আগেও আমি ওই জমিটির মালিকানা দাবি করে আসছিলাম।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের ভৈরবে জমি বিরোধে তাণ্ডব: দোকানপাট ভাঙচুর, নগদ অর্থ লুট

সর্বশেষ হালনাগাদ : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬