Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ঠুনকো অজুহাতে মামলা অত্যন্ত উদ্বেগজনক: সেলিম উদ্দিন

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

সামান্য ও তুচ্ছ কারণে খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক এবং একটি অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার কারণে ভিআইপি ও সংসদ সদস্যদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ পার্লামেন্টারিয়ান, যিনি দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন, তিনি বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ওপর ক্ষুব্ধ হয়ে মামলা দেওয়া হয়েছে। অথচ যে বীর মুক্তিযোদ্ধাদের অবদান ছাড়া এই দেশ স্বাধীন হতো না, তাদের সঙ্গে সামান্য কথা-কাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে উল্টো মামলা ঠুকে দেওয়া কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী মানসিকতা সম্পূর্ণ পরিহার করে দেশে আইনের শাসন ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে—এমনটাই দেশবাসীর প্রত্যাশা। কিন্তু দায়িত্বশীল জায়গাগুলোতে এখনো যদি অতীত স্বৈরাচারী কায়দায় তুচ্ছ বিষয়ে মামলা দিয়ে মানুষকে হয়রানি করার সংস্কৃতি অব্যাহত থাকে, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ঠুনকো অজুহাতে মামলা অত্যন্ত উদ্বেগজনক: সেলিম উদ্দিন

সর্বশেষ হালনাগাদ : ০৭:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬