কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঙ্গুর (৬০) নামের এক বৃদ্ধ নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে আসা মাদক নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় একটি ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা আজাহার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























