জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৫০০ উপজেলার মধ্যে ইতোমধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় এই কমিটি গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার সাংগঠনিক অগ্রগতির তথ্য জানিয়ে সারজিস আলম বলেন, ঢাকার দুই মহানগর বাদে দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতে এবং উপজেলা পর্যায়ে কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। এছাড়া আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভাতেও আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। দেশজুড়ে পর্যায়ক্রমে সাংগঠনিক ভিত্তি মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


























