Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে একটি নির্জন মাঠের সড়কপাশ থেকে রাজা বিশ্বাস (২৮) নামের এক নিখোঁজের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খাওয়া ছিল বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর তালতলা মাঠের সড়কপাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজা পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে এবং তিনি গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডির সহযোগিতায় তার পরিচয় নিশ্চিত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬