Dhaka ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস ক্রিকেট: বৃষ্টির বাগড়ায় শঙ্কায় নকআউট পর্বের ভাগ্য

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে রান, উইকেট কিংবা ব্যাটে-বলের লড়াইয়ের চেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অবিরাম বৃষ্টি। নির্ধারিত ১০টি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ মাঠে গড়ালেও বাকি ম্যাচগুলো বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। গ্রুপ পর্বে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগির নিয়ম থাকলেও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মতো নকআউট পর্বে সেই সুযোগ নেই।

নকআউট পর্বে ম্যাচ মাঠে গড়ানো সম্ভব না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। যার ফলে মাঠের ক্রিকেটে লড়াই ছাড়াই ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল সেমিফাইনালে উন্নীত হয়েছে। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সেমিফাইনালের লড়াইয়ে আবহাওয়া অনুকূলে থাকার পূর্বাভাস মিলেছে। বাংলাদেশ দল চাচ্ছে মাঠে ব্যাট-বল হাতে লড়াই করেই ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে।

টানা বৃষ্টির কারণে জাপানে আসার পর কাঙ্ক্ষিত অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর, আজ সকালে আইচি-নাগোয়ার খারোগি অ্যাথলেটিক স্পোর্টস পার্কে সেমিফাইনালের চূড়ান্ত প্রস্তুতি নিতে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস ক্রিকেট: বৃষ্টির বাগড়ায় শঙ্কায় নকআউট পর্বের ভাগ্য

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬