Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফতুল্লায় এনসিপির নেতার ওপর হামলা: বিএনপি নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ২৫ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে এনসিপির যুব অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এই মামলাটি করেন।

মামলার প্রধান আসামিরা হলেন— বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান এবং বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের। এ ছাড়া এজাহারে ইয়াসিন আরাফাত, নয়ন, ইমন, জুয়েল, হাসান শরীফ, শরীফ, শুভ, রানা, ইমরান, লিটন, শরিয়ত উল্লাহ, বিজয় এবং মাসুম ওরফে মরা মাসুমসহ অন্যান্যদের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সোমবার একটি সাংগঠনিক সভা শেষে এনসিপির নেতৃবৃন্দ বক্তাবলী বাজারে অবস্থান করছিলেন। সে সময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এনসিপি নেতা তাওহীদসহ অন্তত তিনজন কর্মী আহত হন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় এনসিপির নেতার ওপর হামলা: বিএনপি নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬