Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাঙ্গাবালীতে জাতীয় ছাত্রশক্তির উপজেলা কমিটি ঘোষণা

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কাউন্সিলের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাঙ্গাবালী উপজেলায় আয়োজিত কাউন্সিলে নেতাকর্মী ও প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন এই কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। মো. আল-আমিনকে আহ্বায়ক এবং মো. আল-মামুনকে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কমিটির অন্যান্য দায়িত্বশীলদেরও মনোনীত করা হয়েছে।

কাউন্সিলে বক্তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, ঐক্য ও মুক্তির লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ ও শিক্ষার্থীদের ইতিবাচক নেতৃত্বে সম্পৃক্ত করে বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ বলেন, ‘কমিটি গঠনের মধ্য দিয়ে রাঙ্গাবালীতে গতানুগতিক রাজনীতির বাইরে নতুন ধারার রাজনীতির সূচনা হয়েছে। ইনসাফের বাণী রাঙ্গাবালীর সর্বস্তরে ছড়িয়ে দিয়ে ছাত্র থেকে শুরু করে সব শ্রেণির মানুষের জন্য ইনসাফের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে জাতীয় ছাত্রশক্তি।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাঙ্গাবালীতে জাতীয় ছাত্রশক্তির উপজেলা কমিটি ঘোষণা

সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬