শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের সত্যতা মিলেছে। শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে এই অনিয়মের প্রমাণ পাওয়ার পর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারে রিচার্জ না করে গোপনে অবৈধ লাইন ব্যবহার করে আসছিলেন ওই নেতা। পরে পরিদর্শনকালে বিষয়টি ধরা পড়লে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করে তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়।


























