রাজধানী থেকে গ্রেপ্তার হওয়া নিজের জামাই মিজানুর রহমানকে নিয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আব্দুল গফুর। এক জরুরি বিবৃতিতে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে এমপি জানান, মিজানুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তারের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত একটি ব্যবসায়িক লেনদেন এবং বকেয়া পাওনাকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে তার ব্যক্তিগত বা দলের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও স্পষ্ট করেন তিনি।


























