রাজধানীর একটি স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদির। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
সালমানের এই পোস্টে মন্তব্যের ঘরে অনেকে তাকে সাহস জুগিয়েছেন, আবার কেউ কেউ বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবস্থিত সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পরই মূলত এই আলোচনা নতুন করে সামনে এসেছে।

























